ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের মধুখালীতে দ্রুতগামী বাসের চাপায় স্কুল ছাত্রী নিহত

ফরিদপুরের মধুখালীতে দ্রুতগামী এমএম পরিবহন (ঢাকা মেট্রা ব-১৫-৪৬৮৩) নামের একটি যাত্রীবাহি বাসের চাপায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মধুখালী রইচননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত স্কুলছাত্রী সাজেদা পারভীন (১২) উপজেলার রায়পুর ইউনিয়নের দামোদরদী গ্রামের বকুল শেখের কন্যা।সে এ বছর দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে মধুখালী রইচননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য গ্রামের অন্য ছাত্রীর সাথে বিজয় দিবসের অনুষ্ঠান দেখতে আসে পরে ভর্তিচ্ছুক বিদ্যালয় দেখতে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।


স্থানীয় সুত্রে জানা যায়, সকালে সে ফুফাতো বোনের সঙ্গে মধুখালী উপজেলা সদরে ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান দেখতে এসে প্রাণ হারায়।

ads
ads
ads

Our Facebook Page

↑